
নওগাঁয় ঝুঁকিপূর্ণ ঐতিহাসিক ভবন, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
নওগাঁ শহরে ব্রিটিশ শাসনামলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনগুলো এখন বসবাসের অনুপযোগী। জরাজীর্ণ এসব ভবন ধসে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, হতে পারে প্রাণহানি। গত বছর এই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পৌরসভা। তবে ভেঙে না ফেলে ঐতিহ্য সংরক্ষণের দাবি সচেতন মহলের।

বুকিং জটিলতায় বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন ব্রিটিশরা, প্রশ্নবিদ্ধ ভিসা-ইমিগ্রেশন প্রক্রিয়া
হজের প্রস্তুতি শুরু হলেও ব্রিটিশ মুসলিমদের দুশ্চিন্তা কাটছে না। সীমিত সৌদি কোটা ও নুসুকের বুকিং জটিলতায় অনেকেই হজের সুযোগ হারাচ্ছেন এবার। তাই কেউ কেউ বাংলাদেশ হয়ে হজে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। তবে এ ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন নিয়েও রয়েছে প্রশ্ন।

ব্রিটেনের রাজনীতিতে উপনির্বাচনের প্রভাব; অভিবাসন রাজনীতিতে নতুন শঙ্কা
অর্থ কেলেঙ্কারির অভিযোগে এমপি পদ ছাড়লেও থেমে নেই নাইজেল ফারাজের রাজনৈতিক লড়াই। বরং উপনির্বাচনের মাধ্যমে তিনি আবারও জনসমর্থন যাচাই করতে চাইছেন। তবে এই পদক্ষেপ ব্রিটেনের অভিবাসন রাজনীতি ও রিফর্ম ইউকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। শঙ্কা কমছে না অভিবাসী কমিউনিটিগুলোর। অন্যদিকে, দলের পার্লামেন্ট মেম্বারদের সমর্থন পাওয়ায় লেবার পার্টির প্রধান ও ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহ্যাম।

ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক
ইংল্যান্ডের বেডফোর্টে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রেনের চালক। আহত হয়েছেন অর্ধশতাধিক।

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন: ডেইলি মেইল
ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আরব সাগরে মোতায়েন করা হয়েছে ব্রিটেনের অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন ‘এইচএমএস আনসন’। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ‘ন্যাটোর যুদ্ধ নয়’: ব্রিটিশ মন্ত্রী
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে ‘ন্যাটোর যুদ্ধ নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। তিনি বলেছেন, বর্তমান সংঘাতকে ন্যাটো জোটের সামরিক অভিযানের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পদক্ষেপ।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।

যুক্তরাজ্যে গাড়ি চলে বামে, যুক্তরাষ্ট্রে ডানে; বাংলাদেশ কেন ব্রিটিশদের পথেই?
বিশ্বের মানচিত্রে একটি অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। যুক্তরাজ্যে গাড়ি চলে রাস্তার বাম পাশে (Driving on the left in UK), আর যুক্তরাষ্ট্রে ডান পাশে (Driving on the right in USA)। একই পৃথিবী ও একই প্রযুক্তি হওয়া সত্ত্বেও এই নিয়ম আলাদা কেন? আর বাংলাদেশই বা কেন ব্রিটিশদের মতো বাম পাশেই গাড়ি চালায়? এর পেছনে রয়েছে মধ্যযুগীয় রীতি (Medieval custom), ঔপনিবেশিক প্রভাব (Colonial influence), শিল্পবিপ্লবের বাস্তবতা এবং রাজনীতির সূক্ষ্ম হিসাব।

বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের একযোগে পদত্যাগ
ট্রাম্পের বক্তব্য বিকৃতি
বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ বা বার্তা বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের এক ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠান নিয়ে সমালোচনার পর তারা এই সিদ্ধান্ত নেন। খবর বিবিসির।

পচাগলা মরদেহ পরিষ্কারই তার পেশা; উপার্জন করেছেন বিপুল অর্থ
হত্যা-আত্মহত্যার মতো ঘটনায় পচে যাওয়া মরদেহ অথবা রক্তের ছোপ নিজ হাতে পরিষ্কার করাই তার কাজ। বিগত ২৫ বছর ধরে এ কাজটি করে ডেঞ্জারাস ক্লিনার হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রিটিশ নাগরিক বেন জেইলস্। এ কাজে তিনি কাড়ি কাড়ি অর্থও উপার্জন করেছেন।

বাংলাদেশি ব্রিটিশ নাগরিকদের সহায়তায় লন্ডনে ‘বিশেষ বৈঠক’
বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের কনস্যুলার সহায়তা, আইনি জটিলতা নিরসন ও ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। ঢাকার ব্রিটিশ হাই কমিশন, ইউকে ফরেন অফিস ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনা হয় প্রবাসী ব্রিটিশ নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে। সহযোগিতায় ছিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।