ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ইউরোপ
বিদেশে এখন
0

ইংল্যান্ডের বেডফোর্টে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রেনের চালক। আহত হয়েছেন অর্ধশতাধিক।

স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। চলছে উদ্ধার অভিযান।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, লন্ডনের প্রায় ৬০ মাইল উত্তরে এ ঘটনা ঘটে। বন্ধ রয়েছে পার্শ্ববর্তী লুটন এলাকার সঙ্গে বেডফোর্ডের রেল পরিষেবা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে যাত্রীদের ট্রেনেই অপেক্ষা করার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এছাড়া স্থানীয়দের দুর্ঘটনাস্থলে ভিড় না করার আহ্বানও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এসএস