
ভোটার তালিকা থেকে বাদ পড়ে নাগরিকত্ব হারানোর আতঙ্কে মুসলিম ভারতীয়রা!
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বিতাড়নের মুখে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় মুসলিম। নাগরিকত্ব হারানোর আতঙ্কে দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ; এমনকি নথিপত্র না থাকা অভিবাসীদের জন্য আটককেন্দ্রও করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটার তালিকা সংশোধনকে অবৈধ অভিবাসী শনাক্ত-বিতাড়ন অভিযানের সঙ্গে জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

জীবিত থেকেও ‘মৃত’— ভোটার তালিকার সংশোধনীতে দিল্লিবাসীর কপালে চিন্তার ভাঁজ
জীবিত থেকেও মৃত ভোটার তালিকায়। আবার দীর্ঘদীন এক এলাকায় পরিবার নিয়ে বসবাস করলেও ‘স্থানান্তরিত’ ট্যাগ দিয়ে বাদ দেয়া হয়েছে তালিকা থেকে। ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের কাছে যেন সাক্ষাৎ আতঙ্কের নাম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। শুধু এক শহরেই কাটা হয়েছে ৪২ লাখ মানুষের নাম। তালিকায় পুনরায় নাম যুক্ত করতে কপালে চিন্তার ভাঁজ নিয়েই সরকারি দপ্তরগুলো চষে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা।
-320x167.webp)
ভারতে ভোটার তালিকা বিতর্ক: ধরপাকড় সত্ত্বেও শনিবার নয়াবাদিল্লিতে বিক্ষোভের ডাক
ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মী-সমর্থকদের ওপর ব্যাপক ধরপাকড় সত্ত্বেও আগামীকাল (শনিবার, ১০ অক্টোবর) নয়াবাদিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ যুব আন্দোলন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের নির্বাচন কমিশন বিতর্ক: সিইসির বরখাস্ত ও মোদির পদত্যাগ চাইলো কংগ্রেস
ভারতের ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে তিনি এই দাবি জানান। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ; সিইসির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের রাজপথে নামার হুমকি দিয়েছে দেশটির তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আগামী শনিবারের মধ্যে তিনি পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে গণআন্দোলন শুরুর হুঁশিয়ারি দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ ও মির্জা আব্বাস, কেন?
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে (Presidential Election BD)।

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আছেন যারা
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। প্রকাশিত তালিকা অনুযায়ী, জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য (MP voter list) তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন (Presidential Election Voter List Bangladesh)।

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: এমপিরা যেভাবে প্রকাশ্য ব্যালটে ভোট দেবেন
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন (23rd Presidential Election of Bangladesh)। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে (Jatiya Sangsad Bhaban session hall) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh) এবং জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যে যৌথ বৈঠকের মাধ্যমে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে (Presidential Election 2026 Bangladesh Voting Process)।

নতুন ভোটার হতে আবেদন ৩১ জুলাই পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে জানিয়েছে ইসি। আজ (বুধবার, ১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

১৪ মে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আগামী ১৪ মে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার, ১২ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ
ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতির প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন ও সংবিধানের বিধান অনুসারে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।