
যুদ্ধবিরতির মধ্যে আলোচনায় লেবানন, জনমনে মিশ্র প্রতিক্রিয়া
গত ১৭ মার্চ থেকে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে। দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে ইসরাইলের সাথে আলোচনায় বসে লেবানন। তবে এই আলোচনা ঘিরে বৈরুতের সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে শান্তির আকাঙ্ক্ষা, অন্যদিকে দীর্ঘ বঞ্চনার ক্ষোভ।

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে নতুন করে আশা জাগিয়েছে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি। এছাড়া যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ফের আলোচনার ইঙ্গিতে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি নেমে এসেছে ৯৮ ডলারে। অন্যদিকে সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী থাকার পর শুক্রবার সকালে কিছুটা নিম্নমুখী এশিয়ার শেয়ারবাজার।

মধ্যপ্রাচ্য সংঘাতে থমকে গেছে কুয়েত প্রবাসীদের ঈদ কেনাকাটা
পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে এক কাপড়ে একাধিক ঈদ উদযাপন করেন কুয়েত প্রবাসীরা। তারপর এবার যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। এমন পরিস্থিতিতে কমে গেছে ঈদের স্বাভাবিক কেনাকাটা। প্রবাসীরা বলছেন, পরিবারের কাছে ফেরাই তাদের ঈদ আনন্দ। তবে আকাশ পথে ঝুঁকি তৈরি হওয়ায় এবার সেই আনন্দও বঞ্চিত হবেন।

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থির যুক্তরাষ্ট্রের বাজার, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে চাপ বেড়েছে। তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জোরালো হয়েছে একই সঙ্গে এর প্রভাবে শেয়ারবাজারও নিম্নমুখী রয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য সংঘাতে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অঞ্চলজুড়ে লাখো শিশুর জন্য ‘বিপর্যয়কর’ হয়ে উঠছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের আলোচনা
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়: কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলায়ফি বলেছেন, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফিরতে আহ্বান জানান তিনি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে’ হামলার হুমকি ইরানের
ইরান জানিয়েছে, একটি ইরানি ব্যাংকে হামলার প্রতিক্রিয়ায় তারা এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরাইলি সংশ্লিষ্ট ‘অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে’ হামলা চালাতে পারে।

মধ্যপ্রাচ্য সংঘাত: দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু
মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গত ২৭ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ১২ দিন ধরে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু মাস্কট হয়ে গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় ১,৩৩২ বেসামরিক নিহত, দাবি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানে অন্তত ১ হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। নিহতদের মধ্যে প্রায় ৩০০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। যুদ্ধের নবম দিনে দেশজুড়ে মানবিক সংকট ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানে তেল স্থাপনায় ইসরাইলের হামলা
ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (শনিবার, ৭ মার্চ) গভীর রাতে ইরানের একাধিক জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে আকাশে বিশাল আগুনের গোলা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং তেহরান ও পাশের শহর কারাজে বিস্ফোরণে কেঁপে ওঠে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরান মধ্যপ্রাচ্যে হামলার তীব্রতা বাড়াচ্ছে, যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করতে সচেতনভাবেই মধ্যপ্রাচ্যজুড়ে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান। তেহরানের মনে করে, যুদ্ধের খরচ নিয়ে চাপ বাড়লে নিজেদের তাগিদেই অস্ত্রবিরতির পথে হাঁটবে ওয়াশিংটন-তেল আবিব। আর এই উদ্দেশ্য সফল করতে, স্যাচুরেশন ও লয়টারিং থ্রেট আক্রমণ কৌশল বেছে নিয়েছে বিপ্লবী গার্ড কর্পস।