
ভূমিতে ১০০ জনের মধ্যে সবার অভিযোগ আছে: ভূমিমন্ত্রী
ভূমি বিষয়ে ১০০ জনের মধ্যে ১০০ জনের কমপ্লিন (অভিযোগ) আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের নেতিবাচক ধারণা বদলে ভূমি মন্ত্রণালয়কে ঘুষ-দুর্নীতিমুক্ত করা হবে: ভূমিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের যে নেতিবাচক ধারণা, তা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয়ে পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, ড. ইউনূসকে আমরা সবাই সমর্থন করি। ৬ মাস আগে তিনি আমাদের গর্ব ছিলেন। এখন আপনার এই সুনাম আছে কিনা যাচাই করে দেখবেন। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। সবকিছু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। তিনি বলেন, 'দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছাড়া বাকি সবাই অপদার্থ। অতিদ্রুত তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ পরিচালনায় ব্যর্থ হবে।'