আজ (শনিবার, ১৮ জুলাই) নগরীর কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর ফলক উন্মোচন করেন মন্ত্রী। উন্মোচনের পর মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন তিনি।
এর মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
এ উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং ‘নজরুল কর্নার’। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এ প্রাঙ্গণটি তৈরি করা হচ্ছে, যেখানে বছরব্যাপী চলবে নজরুল সাহিত্য ও শিল্পের চর্চা।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





