
১১টার ট্রেন ছাড়লো ১০টায়; ভুল এসএমএসে ভোগান্তিতে শতাধিক যাত্রী
সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি নিয়ে বাংলাদেশ রেলওয়ের ভুল বার্তার কারণে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। ১ ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ার তথ্য সম্বলিত এসএমএস পেয়ে স্টেশনে দেরিতে আসায় নির্ধারিত ট্রেনটি ধরতে পারেননি উদয়ন এক্সপ্রেসের অনেক যাত্রী।

১২ মিনিটের আতঙ্ক: যেভাবে পাইলট-যাত্রীদের চেষ্টায় রক্ষা পেলো ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ আকাশে থাকা অবস্থায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। সহকারী পাইলট উড়োজাহাজটির ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছারকে ছুরিকাঘাত করেন। এরপর উড়োজাহাজটি মাত্র দুই মিনিটে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়।

হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

শাহজালাল বিমানবন্দরে ২৪ লিটার লিকারসহ আটক ৫ যাত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অভিযানে মোট ২৪ লিটার লিকারসহ ৫ যাত্রীকে আটক করা হয়েছে। জানানো হয়, জব্দকৃত লিকারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

শাহজালালে ৩৮.৫ লিটার বিদেশি মদসহ আটক ৭ যাত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) বিশেষ অভিযানে একই ফ্লাইটে আগত ৭ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

রাজধানীর সড়কে বৈদ্যুতিক বাস নামাচ্ছে সরকার, মহাপরিকল্পনার সুফল মিলবে?
যাত্রীচাপ, যানজট আর বায়ুদূষণে নাকাল রাজধানীর গণপরিবহন। এই ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে ১ হাজার ৪১২টি বৈদ্যুতিক বাস নামানোর মহাপরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে ১০০টি ই-বাস ও ২৫টি চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদনও দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, চার্জিং ডিপো ও দক্ষ জনবল নিশ্চিত না করে ই-বাস চালু করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তাদের মতে, পূর্বপ্রস্তুতি ও সঠিক পরিকল্পনার মাধ্যমেই এই উদ্যোগকে সফল ও টেকসই করা সম্ভব।

ফ্লোরিডার বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে নিহত ৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও অন্তত ৫ জন। এতে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তবে সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সাড়ে ৩ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল স্বাভাবিক
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল সাড়ে তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে। নাটোরের শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

সংস্কারের অভাবে জরাজীর্ণ আহসানগঞ্জ রেলস্টেশন, দুর্ভোগে শত শত যাত্রী
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থা। সামান্য বৃষ্টিতে টিন দিয়ে পানি পড়া, নেই যাত্রীদের বসার সুব্যবস্থা। ফ্যান না থাকায় গরমে অস্বস্তি পোহাতে হয় যাত্রীদের। এমনকি, রাতেও ঠিকমতো জ্বলে না লাইট। প্রতিদিন শতশত যাত্রী বিভিন্ন অঞ্চলে এ স্টেশন দিয়ে আসা-যাওয়া করে। স্টেশনটি আধুনিকায়নসহ সুযোগ-সুবিধা বাড়ানো গেলে রাজস্ব আয় বাড়বে, দাবি স্থানীয়দের।

যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও সেবামুখী করা হবে: বিমানমন্ত্রী
যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিকায়ন ও সেবামুখী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পযর্টনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

ইউএস-বাংলায় ২১টি বোয়িংয়ের সংযুক্তি; বিমান পরিবহনে নতুন সম্ভাবনা
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন ২১টি বোয়িং যুক্ত হতে চলেছে, যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের সামনে নতুন সম্ভাবনার প্রতীক হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২
নাটোরের রামাইগাছি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটো ভ্যানচালকসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।