যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতি শেষ হতে চললেও স্থায়ী যুদ্ধ বন্ধে আসেনি কোনো সিদ্ধান্ত

যুদ্ধবিরতি শেষ হতে চললেও স্থায়ী যুদ্ধ বন্ধে আসেনি কোনো সিদ্ধান্ত

আগামী ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হতে চললেও, স্থায়ী যুদ্ধ বন্ধে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি ওয়াশিংটন-তেহরান। উল্টো দেশ দুটির মধ্যে মতবিরোধ যেন বেড়েই চলেছে। তাই দেশ দুটিকে একটি চুক্তিতে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে, হরমুজ যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল গেল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

তেলের বাজার চাঙ্গা রাখতে ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তিকর তথ্য বনাম হরমুজ প্রণালির বাস্তবতা

তেলের বাজার চাঙ্গা রাখতে ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তিকর তথ্য বনাম হরমুজ প্রণালির বাস্তবতা

তেলের বাজার চাঙা রাখতে হরমুজের নিয়ন্ত্রণ আর জ্বালানির সরবরাহ ব্যবস্থা নিয়ে মনগড়া তথ্য দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিরা। মার্কিন জ্বালানি মন্ত্রী দাবি করছেন, শুধু বিকল্প পাইপলাইন ব্যবহার করে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় তেল রপ্তানি করছে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো। অথচ আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নেই এমন কোনো পরিসংখ্যান। আর যেখানে পারস্য উপসাগরে মার্কিন সেনাদের প্রহরা ছাড়া জাহাজ চলাচল করতে পারে না, সেখানে হরমুজের নিয়ন্ত্রণ কীভাবে ধরে রেখেছেন ট্রাম্প- সেটাও বোধগম্য হচ্ছে না বিশ্লেষকদের।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: ড্রোন-ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: ড্রোন-ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলার শক্ত জবাব দেয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ইরানে নতুন করে হামলাও শুরু করেছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও তেহরানে প্রতিশোধের আগুন

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও তেহরানে প্রতিশোধের আগুন

যুদ্ধের প্রভাবে আরও কঠিন হয়ে উঠেছে ইরানিদের জীবন। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে তারা। নতুন করে হামলার মধ্যেও প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। তেহরানে সড়কের বিলবোর্ডে ঝুলছে ট্রাম্পের ব্যঙ্গচিত্র। এদিকে, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির পথে প্রধান বাধা হরমুজ প্রণালির রুট বিতর্ক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির পথে প্রধান বাধা হরমুজ প্রণালির রুট বিতর্ক

কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর, মধ্যস্থতাকারী পক্ষগুলো যুক্তরাষ্ট্র- ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিলেও সমাধান আসবে কি-না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির রুট বিতর্ক ও লেবাননে চলমান ইসরাইলি হামলা যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী শান্তিচুক্তির পথে প্রধান বাধা।

পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে ১১ জুলাই

পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে ১১ জুলাই

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে আগামী ১১ জুলাই পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা হতে পারে। গতকাল (শনিবার, ৫ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হরমুজ প্রণালিতে আটকে পড়া এগারো হাজার নাবিককে উদ্ধারের ঘোষণা জাতিসংঘের

হরমুজ প্রণালিতে আটকে পড়া এগারো হাজার নাবিককে উদ্ধারের ঘোষণা জাতিসংঘের

ইরান যুদ্ধে হরমুজ প্রণালিতে আটকে পড়া প্রায় এগারো হাজার নাবিককে উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুশিয়ারি জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে টোল আদায় করতে পারবে না ইরান। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার চারটি জাহাজ নিরাপদে হরমুজ অতিক্রম করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ এই জলপথ ফের চালু হওয়াতে বিশ্ব বাজারে কমতে শুরু করেছে জ্বালানির দাম।

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-হিজবুল্লাহ

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-হিজবুল্লাহ

ইসরাইল ও হিজবুল্লাহ গতকাল (শুক্রবার, ১৯ জুন) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের পর এবার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন পেজশেকিয়ান

ট্রাম্পের পর এবার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন পেজশেকিয়ান

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সই করেছেন ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজশেকিয়ান।

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান; স্বাগত জানালো বাংলাদেশ

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান; স্বাগত জানালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার, ১৫ জুন) এক বিবৃ‌তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ক্রমাগত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত কমিয়ে আনার এবং সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি শুক্রবার হবে জেনেভায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি শুক্রবার হবে জেনেভায়

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় শান্তিচুক্তি সই হবে বলে জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

আবারও পাল্টাপাল্টি সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান

আবারও পাল্টাপাল্টি সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। মঙ্গলবার মধ্যরাতে ইরানের উপকূলীয় শহর সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপে মার্কিন হামলা জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরসহ কুয়েত ও জর্ডানের ঘাঁটিতে হামলার দাবি করছে আইআরজিসি। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। বিপরীতে, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলাকে 'অত্যন্ত শক্তিশালী' আখ্যা দিয়ে পোস্ট দিয়েছে ট্রাম্প।