আজ (বুধবার, ১৯ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে উঠেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে লেনদেন হচ্ছে।
মঙ্গলবার লেনদেন শেষে তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী অবস্থানে বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছে।





