
রামেকের চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ ব্যবহার শুরু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ এর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সোশ্যালমিডিয়া গ্রুপে প্রেস রিলিজের মাধ্যমে এ কথা জানিয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর প্রদান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনটি ভেন্টিলেটর প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নাটোরে ‘অ্যানথ্রাক্স’ আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ
নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনালী গ্রামে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের শরীরে ফোড়ার মতো ক্ষত ও ফোলা দেখা দিয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁয় মদ্যপানে নিহত ১, আহত ৩
নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব মদ্যপানে বিষক্রিয়া নাইম ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ হয়ে আরও তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল (বুধবার, ১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম মারা যায়।

জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের মেনোফেষ্টো নয়: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ কোনো রাজনৈতিক দলের মেনোফেষ্টো নয়— এটি বাস্তবায়ন, রাষ্ট্রকে স্বচ্ছ করবে বলে মন্তব্য করেছেন গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিভাগীয় মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

স্যার সলিমুল্লাহ ও রাজশাহী মেডিকেলে নতুন পরিচালক
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। আজ (বুধবার, ২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত মিলন আলী (৩৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, খোলা হয়েছে আলাদা ওয়ার্ড
বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই রাজশাহীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মেডিকেল ও ক্লিনিকে বাড়ছে আক্রান্ত রোগীদের ভিড়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। সবচেয়ে বেশি আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

রাজশাহী মেডিকেল কলেজে হেমাটোলজি ডে ২০২৫ উদযাপিত
রাজশাহী মেডিকেল কলেজে হেমাটোলজি ডে ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৫ জুলাই) কলেজের হেমাটোলজি বিভাগ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অন্যের স্বামীকে মারতে উসকানির অভিযোগে বিএনপি নেত্রী আটক
‘অন্যের স্বামীকে মারতে উসকানির’ অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার, ২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ২৫ জুন)দিনগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। স্বর্ণালংকারের খোঁজে নিহতের মরদেহও তল্লাশি চালিয়েছে ডাকাত দলটি। এ খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।