লাই-চিং-তে
তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলবো। আমি সবার সঙ্গেই কথা বলি। আমরা তাইওয়ান সমস্যাটি নিয়ে কাজ করবো।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানের ভবিষ্যৎ কোনো ‘বিদেশি শক্তি’ নির্ধারণ করতে পারে না: লাই চিং-তে

তাইওয়ানের ভবিষ্যৎ কোনো ‘বিদেশি শক্তি’ নির্ধারণ করতে পারে না: লাই চিং-তে

তাইওয়ানের ভবিষ্যৎ কোনো ‘বিদেশি শক্তি’ নির্ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। আজ (বুধবার, ২০ মে) তার প্রেসিডেন্সির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। সম্ভাব্য চীনা হামলা মোকাবিলায় তাইওয়ান মূলত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার ওপর নির্ভরশীল। আশারক আল-আওসাত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের হুঁশিয়ারির মুখেও নিজেদের স্বাধীন রাষ্ট্র বলছে তাইওয়ান

ট্রাম্পের হুঁশিয়ারির মুখেও নিজেদের স্বাধীন রাষ্ট্র বলছে তাইওয়ান

চীন থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ান পাল্টা জানিয়েছে, তারা ইতিমধ্যে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে ট্রাম্পের করা মন্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানাল স্বশাসিত দ্বীপটি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।