সাংবাদিক
সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের জামিন

সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের জামিন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। আদালতে তার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস।

৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হবে: তথ্যমন্ত্রী

৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংসদের অধিবেশন বসার পর বিএনপি দেশ গঠন ও রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। তিনি জাহিদুল ইসলাম রনি নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য তিনি। আজ (সোমবার, ২ মার্চ) মো. জাহিদুল ইসলামের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকার দায়িত্ব গ্রহণের ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব গ্রহণের ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১ মার্চ) দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি।

৩২ বছরে সাংবাদিক নিহতের সর্বোচ্চ রেকর্ড: শীর্ষ ঘাতক ইসরাইল

৩২ বছরে সাংবাদিক নিহতের সর্বোচ্চ রেকর্ড: শীর্ষ ঘাতক ইসরাইল

২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৯ জন গণমাধ্যম-কর্মী নিহত হয়েছেন। যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ। এরমধ্যে দুই-তৃতীয়াংশের বেশি বা ৮৪ জন গণমাধ্যম-কর্মী নিহতের জন্য দায়ী ইসরাইল। গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট- সিপিজের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ড ঘোষণা করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক।

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদের প্রয়াণ

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদের প্রয়াণ

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মারা যান।

খুলশীতে ৫০ লাখ টাকার চাঁদা চেয়ে গ্রেপ্তার কথিত সাংবাদিক কবীর

খুলশীতে ৫০ লাখ টাকার চাঁদা চেয়ে গ্রেপ্তার কথিত সাংবাদিক কবীর

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশীর গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আহমেদ কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ।

এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল

এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে। গতকাল (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর এক প্রেস ব্রিফিংয়ে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ সারা জাতির মুক্তির দিন, আমরা উৎসব করছি: প্রধান উপদেষ্টা

আজ সারা জাতির মুক্তির দিন, আমরা উৎসব করছি: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আমরা অতীতকে পিছনে ফেলে নতুন বাংলাদেশের দিকে এগোচ্ছি। আজ সারা জাতির জন্য মুক্তির দিন। সেই উপলক্ষে আমরা উৎসব পালন করছি।’

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।