টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

আহত সাংবাদিক মারুফ হোসেন
এখন জনপদে
অপরাধ
0

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি মারুফ হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গীর এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় আগে থেকেই ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত মারুফের ওপর হামলা চালায়। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

আরও পড়ুন:

মারুফের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এসএইচ