
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১৪ বস্তা সার জব্দ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আঘোর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২১৪ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ব্যবসায়ী আবুল কালাম আজাদ কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সারের ডিলার ইস্যুতে সংসদে হইচই; মন্ত্রী বললেন, ‘মাননীয় স্পিকার, আমি নতুন’
সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে বিরোধীদলের সদস্যদের হইচইয়ের মধ্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী। কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। এসময় তিনি বিরোধীদলের সদস্যদের পাশের আলোচনা বন্ধ করে তার বক্তব্য শোনার আহ্বান জানান।

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা
পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়।

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয়: কৃষি মন্ত্রণালয়
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সার অপচয় বা পাচার রোধে সচেতন থাকার আহ্বান কৃষিমন্ত্রীর
রাজশাহীতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমাদের সরকার সারে বেশি ভর্তুকি দিচ্ছে, প্রতিবেশী দেশে হয়তো কম। তাই সার যাতে অপচয় বা পাচার না হয়, সবাইকে সচেতন থাকতে হবে।

সার পাচারের চেষ্টায় ডিলারসহ ১ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবৈধভাবে গভীর রাতে সার পাচারের চেষ্টার অভিযোগে বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানের মারুবেনি করপোরেশনকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

জব্দ হওয়া ৯১২ বস্তা সার কৃষকদের মধ্যে বিক্রি
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত ৯১২ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে জীবননগর থানা ও হাসাদাহ পুলিশ ক্যাম্প চত্বরে কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে এসব সার বিক্রি করা হয়।

চট্টগ্রামে নকল সার তৈরির কারখানায় অভিযান
চট্টগ্রামের জুট রেলঘাটে নকল সার তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জব্দ করা হয়েছে এক হাজারের বেশি বস্তা নকল ও নষ্ট ডিএপি সার।

কুষ্টিয়ায় ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে এক ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয় কৃষকরা। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউতি ভবানীপুর এলাকা থেকে ১০ বস্তা টিএসপি ও ১০ বস্তা ইউরিয়া সবমোট ২০ বস্তা সার জব্দ করা হয়।

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগ; ১৫ ডিলারকে জেলে প্রেরণ
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি টাকার বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগের মামলায় সদর উপজেলার ১৫ ডিলারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়ে সারের কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’