সার অপচয় বা পাচার রোধে সচেতন থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
দেশে এখন
এখন জনপদে
0

রাজশাহীতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমাদের সরকার সারে বেশি ভর্তুকি দিচ্ছে, প্রতিবেশী দেশে হয়তো কম। তাই সার যাতে অপচয় বা পাচার না হয়, সবাইকে সচেতন থাকতে হবে।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) বেলা ১১টায় গোদাগাড়ীর সরমংলা ইকোপার্কে বরেন্দ্রর পানি সরবরাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘চলতি মাস থেকে নতুন সার ডিলাররা কার্যক্রম শুরু করবেন। আগের ডিলাররা আগের মতোই বরাদ্দ পাবেন, নতুনদের জন্য আলাদা বরাদ্দ দেয়া হবে। ফলে বাজারে সারের সরবরাহ বাড়বে।’

তিনি বলেন, ‘রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে আমরা নতুন শস্য হিসেবে আদা চাষ চালু করতে চাই। বছরে প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানে দুই গাছের মাঝের ২০ ফুট পতিত জমিতে আদা চাষ করে আমদানিনির্ভরতা কমানো হবে।’

এসময় কৃষি বিভাগ ও বিএমডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কৃষিমন্ত্রী পবার কসবায় লিচু বাগানে বস্তায় আদা চাষ ও বিএমডিএর ভূ-উপরিস্থিত পানি দ্বারা বাস্তবায়িত সেচ প্রকল্প পরিদর্শন করেন।

এফএস