আজ (বুধবার, ১৮ নভেম্বর) বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’ নামে এক সার ডিলারের গুদামে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
অভিযানে অবৈধভাবে মজুত করা ১৯১ বস্তা ডিএপি ও ২৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ২১৪ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
আরও পড়ুন:
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুদ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।’
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





