
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে মহাসড়কের সানারপাড় এলাকার ইউটার্ন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ৪ নভেম্বর) ভোরে মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠান সিলগালা
বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, পরিমাপে ঘাটতি এবং পণ্যের মোড়ক ও লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের গুণগত মান চিহ্ন ব্যবহারের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করেছে বিএসটিআই। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়।

নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস. ও. ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

বিদ্যুতের অবৈধ ব্যবহার: ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ইজিবাইকের গ্যারেজগুলোতে অভিযান চালিয়েছে ডিপিডিসর সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) শাখা। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।

চার-পাঁচ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে নারীসহ আহত ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেয়ায় নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আদমজীর পোশাক কারখানায় আবারও ৪০ শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আওতাধীন ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনায় প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে।

অবশেষে পরিচয় মিললো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্ঘটনায় নিহতের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মো. মজিবুর রহমান (৫১)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা এবং আ. রাজ্জাকের ছেলে।

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।