
আপনার ঘরে গোপন ক্যামেরা নেই তো? যেভাবে বুঝবেন
ভ্রমণ বা কেনাকাটার প্রয়োজনে হোটেল কক্ষ বা শপিং মলের ট্রায়াল রুম ব্যবহারের সময় অনেকেই এক ধরনের অজানা আতঙ্কে ভোগেন। মনে প্রশ্ন জাগে, কোনো গোপন ক্যামেরা (hidden camera) আড়ালে থেকে নজর রাখছে না তো? মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক জরিপ বলছে, প্রায় ৫৮ শতাংশ নাগরিক লুকানো ক্যামেরা নিয়ে চিন্তিত, যাদের মধ্যে ৩৪ শতাংশ ভ্রমণকারী হোটেলে উঠে সশরীরে ক্যামেরা খোঁজার চেষ্টা করেন। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে সিসিটিভি বা স্পাই ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লুকানো ক্যামেরা শনাক্ত করার ৫টি কার্যকর ও সহজ উপায় নিচে তুলে ধরা হলো (How to detect hidden cameras in hotel rooms and trial rooms):

কুমিল্লার রেস্টুরেন্টে নাশতা করতে এসে শিশুসন্তানকে ফেলে গেলো পাকিস্তানি পরিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে চলে যায় বাংলাদেশে বেড়াতে আসা পাকিস্তানি একটি পরিবার।

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ (বুধবার, ১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে এসে দুই ব্যক্তি ভবনের দোতলার কার্যালয় লক্ষ্য করে বোমাটি ছুড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।

রাঙামাটিতে ট্রাক চাপায় আহত যুবকের চট্টগ্রামে মৃত্যু
রাঙামাটিতে মালবাহী ট্রাকের চাপায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী খোরশেদুল আলম জনি (৩৯) চট্টগ্রামের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকাল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জহির আহম্মেদের একমাত্র ছেলে।

সাইফ আলী খানের ওপর হামলার তদন্তে নতুন মোড়
বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার তদন্তে নতুন মোড়। হামলার অভিযোগে আটক শরিফুল ইসলাম ১৬ জানুয়ারি রাতে অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এমন দাবি পুলিশের।

সাইফ আলীর ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন আটক
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত ও তার মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মুম্বাই পুলিশের ইনফর্মারের সহায়তায় ঐ সন্দেহভাজনকে চিহ্নিত করা হলেও তিনি সরাসরি হামলার সঙ্গে জড়িত কী না তা নিশ্চিত নন তদন্তকারী কর্মকর্তারা। এদিকে, সাইফকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম, হিন্দুস্থান টাইমস।

গেন্ডারিয়ায় অটোরিকশা চালক হত্যায় জড়িত ৩ জন গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়ার দুই অটোরিকশা চালক হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী বিভাগ পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ড এবং আসামিদের গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মো. ছালেহউদ্দিন।

সিসিটিভি ফুটেজ নিয়ে বিরোধী অবস্থানে পশ্চিমবঙ্গ-সিবিআই
আর জি করের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় সিসিটিভি ফুটেজ নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও তদন্ত সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন, সিবিআইকে ৭ থেকে ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ দেয়া হয়েছে। যদিও তদন্তকারী সংস্থাটির দাবি তারা ফুটেজ পেয়েছেন মাত্র ২৭ মিনিটের। এসময়, সিবিআই এর তদন্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানান খোদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিকে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।