ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে ককটেল বিস্ফোরণ
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল।

জানা যায়, রাত প্রায় পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে ও কেন্দ্রীয় শহিদ মিনার আবাসিক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়।

এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আরও পড়ুন:

এসময় এ ধরনের বিশৃঙ্খলা প্রতিহতের হুঁশিয়ারি দেয় ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ কাজ শুরু করে। এদিকে, এরআগে মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এফএস