হাটহাজারীতে পৃথক দুই ঘটনায় ১২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম
প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার হত্যাকাণ্ডের মূল দুই আসামিসহ ছিনতাই করা রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

ভিকটিমের বাড়ি থেকে ঘটনাস্থল পর্যন্ত দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্‌ঘাটন করে পুলিশ। গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশার ৩টি ব্যাটারি ও বডির অন্যান্য অংশ। এছাড়া ফটিকছড়ির ভুজপুরে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (শনিবার, ১৭ অক্টোবর) দুপুরে এই দুটি ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

জানান, অটোরিকশা বিক্রির অল্প কিছু টাকার জন্য যাত্রীবেশে দুই ছিনতাইকারী অটোরিকশা চালক তুষারের রিকশায় উঠে নির্জন স্থানে নিয়ে যায় এবং রশি ও গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পাশের বিলে ফেলে দেয়। এরপর অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামি ইমরান হোসেন আপন ও মো. বাবলুসহ রিকশাটি কেনাবেচার সঙ্গে জড়িত আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ফটিকছড়ির ভুজপুরে চা বাগানের সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী জাভেদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে আসামিরা কয়েক হাত বদল করায় ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

এএইচ