সৌদি-আরব
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সৌদি আরব, ক্ষতিগ্রস্ত আরামকো ভবন

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সৌদি আরব, ক্ষতিগ্রস্ত আরামকো ভবন

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি বহুতল প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। আজ (রোববার, ৮ নভেম্বর) রিয়াদ লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। তবে এতে কেউ হতাহত হননি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে। আজ (শনিবার, ৭ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

সৌদি আরবের ওপর একের পর এক হুথি হামলা, সংকট কাটাতে আলোচনা ও সেনা পাঠাতে দ্বিধায় রিয়াদ

সৌদি আরবের ওপর একের পর এক হুথি হামলা, সংকট কাটাতে আলোচনা ও সেনা পাঠাতে দ্বিধায় রিয়াদ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর হামলা বন্ধের বিনিময়ে তাদের কাছে ৫,১০০ কোটি (৫১ বিলিয়ন) ডলার ক্ষতিপূরণ এবং ইয়েমেনের শাসক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দাবি করেছে। এই আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে এ চুক্তি সই হলো। গতকাল (বুধবার, ৪ নভেম্বর) সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

হুথিদের হামলায় সৌদিতে এশিয়ান কাপ আয়োজন স্থগিত

হুথিদের হামলায় সৌদিতে এশিয়ান কাপ আয়োজন স্থগিত

সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা! হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব পড়ল এশিয়ান ফুটবলেও। আঞ্চলিক অস্থিরতা ও ভ্রমণ বিঘ্নের আশঙ্কায় স্থগিত করা হয়েছে ২০২৭ সালের এশিয়ান কাপ।

সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

বিদেশি সামরিক উপস্থিতিমুক্ত এবং অঞ্চলটির দেশগুলোর নেতৃত্বে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা চলছে। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেন সংঘাত: দাম্মামের শিল্পাঞ্চলে হামলা, বড় অগ্নিকাণ্ডের দাবি

ইয়েমেন সংঘাত: দাম্মামের শিল্পাঞ্চলে হামলা, বড় অগ্নিকাণ্ডের দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের একটি শিল্পাঞ্চলে রোববার হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরনা জানায়, পূর্বাঞ্চলীয় দাম্মামের ওই শিল্পাঞ্চলে ইয়েমেন থেকে হামলা চালানো হয়। এর পরই সেখানকার স্থাপনাটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ’

‘হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ’

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

ইয়েমেনে নতুন করে সংঘাত; বাস্তুচ্যুত পৌনে তিন লাখের বেশি মানুষ

ইয়েমেনে নতুন করে সংঘাত; বাস্তুচ্যুত পৌনে তিন লাখের বেশি মানুষ

গত আগস্টে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ)। বাস্তুচ্যুতদের মধ্যে গর্ভবতী নারীরা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে তায়েজ প্রদেশ এবং উপকূলীয় অঞ্চলে তীব্র লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে।

তেহরানে শান্তি আলোচনার পরও সংঘাত; সৌদি আরবের ৬ স্থানে হুথিদের হামলা

তেহরানে শান্তি আলোচনার পরও সংঘাত; সৌদি আরবের ৬ স্থানে হুথিদের হামলা

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি পৃথক স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। চলতি সপ্তাহে ইরানে সৌদিসহ চার দেশের উচ্চপর্যায়ের বৈঠক এবং আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির সমঝোতা সত্ত্বেও এ হামলা চালাল গোষ্ঠীটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।