
কক্সবাজার-কুমিল্লার মতো নির্যাতন বর্তমান সরকারের আমলে হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বর্তমান সরকারের আমলে তার পুনরাবৃত্তি হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। এই সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম।’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার, ২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে এসব কথা বলেন তিনি।

বেনজীরকে ফেরাতে আরব আমিরাতে নথিপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে।

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২০ জুন) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ১৫ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

ভ্রূণ হত্যায় অভিযুক্ত ছাত্রশিবিরের জিসানকে ঘিরে সংসদে বাকবিতণ্ডা
ভ্রূণ হত্যায় বাধ্য করার অভিযোগে আলোচিত কুমিল্লার লাকসামের ছাত্রশিবির নেতা জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে জাতীয় সংসদে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংসদে সরকারদলের সঙ্গে বিরোধীদলের বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

অতিদ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের সাবেক আইজিপি বেনজির গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতিদ্রুত বেনজীরকে ফেরত আনা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। আজ (রোববার,১৪ জুন) সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।

নিজে গাড়ি চালিয়ে কর্মসূচিস্থলগুলোতে গেলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিস্থলগুলোতে গিয়েছেন। কক্সবাজার বিমানবন্দরে নেমে প্রথমেই তিনি গাড়ি চালিয়ে যান খাল পুনঃখনন উদ্বোধন কর্মসূচিস্থলে। এরপর সেখানে একটি সমাবেশে অংশ নিয়ে সেখানে থেকেও নিজেই গাড়ি চালিয়ে গেছেন ডুলাহাজারা সাফারি পার্কে।

বাবার পথে ছেলের পদচারণা; পাতলী খালে কোদাল চালালেন প্রধানমন্ত্রী
পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪৮ বছর আগে এ খাল খননের কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান। আজ সেই পথ অনুসরণ করেই এ খাল পুনঃখননের কাজ শুরু হলো তারেক রহমানের হাত ধরে।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
আজ (শনিবার, ১৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জেলাজুড়ে। সফরের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তদারকিতে বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক, রিটার্ন ও ভিসা সংক্রান্ত পরিচালক এবং ইউরোপীয় কমিশনের অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মহাপরিচালক হেনরিক নিলসেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠন করা যেতে পারে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে।