
প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের ‘স্বাস্থ্য কার্ড’ দিলো ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী
দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ও মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়। আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু কারা নয়— সেটি সঠিকভাবে নির্নয় করতে হবে।

বাজেটে গ্রামীণ অর্থনীতি ও স্বাস্থ্যখাতে বাড়তি গুরুত্ব, বাস্তবায়নের নজর বিশেষজ্ঞদের
প্রস্তাবিত বাজেটে গ্রামীণ অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেয়া হয়েছে সবচেয়ে বেশি। তবে রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, বাজেটের আকার বাড়লে চলবে না, বাস্তবায়নের ওপর নজর দিতে হবে।

২০২৬-২৭ বাজেট: নারী ও শিশু উন্নয়নে ৫১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সরঞ্জাম সংকটে কঙ্গোর স্বাস্থ্যকর্মীরা, ইবোলা মোকাবিলায় বাড়ছে শঙ্কা
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের প্রায় এক মাস পার হলেও এখনো মৌলিক সুরক্ষা সরঞ্জামের অভাবে ধুঁকছেন চিকিৎসকেরা। এক ডজনেরও বেশি চিকিৎসক, মানবিক সহায়তা কর্মী ও জনস্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) সংগ্রহ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে হালাল পণ্যের বাণিজ্যে বড় সম্ভাবনা!
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। আজ (সোমবার, ৮ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ও ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার
প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার। এই লক্ষ্যে দেশিয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশিয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

বেতন জামালপুরে, কর্মস্থল অন্যত্র; ডাক্তারহীন উপস্বাস্থ্য কেন্দ্রে ব্যাহত স্বাস্থ্যসেবা
জামালপুরের উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কাগজে-কলমে চিকিৎসক থাকলেও, বাস্তবে বেশিরভাগ ডাক্তার কর্মরত রয়েছেন দেশের বিভিন্ন স্থানে। জেলা থেকে নিয়মিত বেতন-ভাতা নিলেও তারা নিজেদের পছন্দমতো জায়গায় সংযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো চলছে চিকিৎসক সংকট নিয়ে, ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্যও দূরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট চিকিৎসকদের সংযুক্তি বাতিলের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে, যাতে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।

সংকটে কুয়েত মৈত্রী হলের স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিক্ষোভ
পানিবাহিত রোগের প্রাদুর্ভাবসহ স্বাস্থ্যসেবায় নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। গতকাল (বুধবার, ১৩ মে) রাতে বিক্ষোভ করে হলের বাইরে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় তারা অভিযোগ করেন, গত দুই মাস ধরে হলের বিপুল শিক্ষার্থী পানিবাহিত নানা রোগে আক্রান্ত হলেও হল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মাঠপর্যায়ের সেবায় কাজের ডুপ্লিকেশন বা দ্বৈততা কমাতে নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকের অধীনে প্রায় ৪০ হাজার কর্মী তিন-চার ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।

দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার
দুর্যোগকালীন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে। ঢাকা মেডিকেল কলেজ মাঠে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণকাজ প্রায় শেষের পথে। হাম কিংবা ডেঙ্গুজ্বর বা কলেরার মতো রোগের প্রকোপ বাড়লে এ হাসপাতালে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য সাধ্যমতো সর্বাত্মক স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য। বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিনের অবহেলার শিকার।’