হাসপাতাল
ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী

ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ (বুধবার, ৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৬ মে) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। আজ (সোমবার, ৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষারা নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত দুই কর্মচারীর নাম জাহাঙ্গীর এবং রুহুল।

কক্সবাজারে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

কক্সবাজারে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

হাসপাতালের বিছানায় নিথর ছোট্ট শরীর, পাশে বসে থাকা মায়ের ভেজা চোখ— কক্সবাজারে হামের এমন দৃশ্য যেন প্রতিদিনই দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৪ মে) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ।

নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন!

নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন!

নরসিংদীতে ছুরিকাঘাতে আল-আমিন মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছে। আজ (শনিবার, ২ মে) সকালে শহরের সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন।

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এই কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২ মে) সিলেট নগরীর সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন পরবর্তী এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নেত্রকোণার পূর্বধলা চৌরাস্তায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ (শনিবার, ২ মে) সকালে উপজেলার ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জয়নুল পার্কের নাগরদোলা ভেঙে আহত ৭

জয়নুল পার্কের নাগরদোলা ভেঙে আহত ৭

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে স্থাপন করা নাগরদোলা ভেঙে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বাড়ি থেকে বের হওয়ার ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বাড়ি থেকে বের হওয়ার ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন দিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুরে জাহাজের সুকানির রহস্যজনক মৃত্যু, ক্ষত রয়েছে মাথায়

ফরিদপুরে জাহাজের সুকানির রহস্যজনক মৃত্যু, ক্ষত রয়েছে মাথায়

ফরিদপুরে বাকিয়ার রহমান সুমন (৪০) নামে জাহাজের এক সুকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি- পিটিয়ে হত্যা করে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের জানানো হয়েছে। তবে মরদেহটির গলায় কোনো দাগ নেই এবং মাথার কপালের অংশে গভীর ক্ষত রয়েছে বলে পরিবারটি দাবি করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে ২৬ ঘণ্টায়ও অভিযোগ নেয়নি পুলিশ।

মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে দালালচক্রের ১২ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে দালালচক্রের ১২ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪, সিপিসি-৩ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আল মাসুদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত যুবক, আহত মা

ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত যুবক, আহত মা

ফরিদপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শ্যামল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।