মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মুফতি আমির হামজা
সংসদ নির্বাচন
রাজনীতি
0

আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক।

আরও পড়ুন:

এনামুল হক জানান, আজ সকাল থেকে তিনি তার নির্বাচনি আসন এলাকায় প্রচারণায় অংশ নেন। এরপর হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে বেলা ১১টায় তাকে হাসপাতালে নেয়া হয় এবং এখনও তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।’

এসএইচ