
মানুষের তাড়া খেয়ে যারা চলে গেছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত: নজরুল ইসলাম খান
মানুষের তাড়া খেয়ে যারা চলে গেছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চরাঞ্চলের উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: ওয়াহাব আকন্দ
চরাঞ্চলে বিএনপির চলমান উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, অতীতে লগি-বৈঠা নিয়ে যারা বিএনপি কার্যালয় ভাঙচুর করেছেন এবং বর্তমানে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের কোনো ক্ষমা নেই।

বিতাড়িত ফ্যাসিবাদকে এ দেশে ফিরতে দেয়া হবে না: জামায়াত আমির
গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, কেউ কেউ টাকার বিনিময়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। তবে বিতাড়িত ফ্যাসিবাদকে এ দেশে কখনোই আসতে দেয়া হবে না।

গুম-হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলায় শেষ হচ্ছে যুক্তিতর্ক
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের এই সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: দুদু
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন এবং অগ্নিসংযোগ-হত্যা তাদের কাজ। তাই তাদের সঙ্গে এবং গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শেখ হাসিনার বাংলাদেশে আসার সাহস নেই: আখতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। ’২৪ এর আগে ক্ষমতায় থাকাকালীন তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে রেখে নির্যাতন ও গণহত্যা করেছে। সে আওয়ামী লীগ ’২৪ এরপরও বাংলাদেশ মানুষের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। তারা দেশে নাশতকা করার চেষ্টা করছে।

গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪
গোপালগঞ্জ জেলার ১৫টির বেশি জায়গায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে আজ (সোমবার, ১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ১৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

আ.লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল : স্পিকার
দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা এ দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রাকে নতুনভাবে সূচনা করেছে।’

শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার
চলমান গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলনের সঙ্গে একমত হলেও সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ব্যাপারে জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে চলমান নৈরাজ্যে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কি না সরকারের প্রতি তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

জেল হত্যা দিবস আজ
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে হত্যার শিকার হন মুক্তিযুদ্ধের সংগঠক চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। কারাগারের ভেতরে গভীর রাতে প্রবেশ করে এমন হত্যার ঘটনা ইতিহাসে বিরল।

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ডা. শফিকুর রহমান
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে জামায়াতের সম্পর্কের বিষয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের সময় ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে।’

‘আগামী নির্বাচনে আ.লীগকে বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি’
বিএনপি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দলের নাম নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।’