জেলা কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন রমেশ চন্দ্র সেন। সকাল ৯টা ২৯ মিনিটে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, ‘রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয় আজ শনিবার সকালে। পরে দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। ইতিপূর্বেও তাকে চিকিৎসার জন্য এ হাসপাতালে আনা হয়েছিল।’
আরও পড়ুন:
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীরও ছিলেন।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই দিনাজপুর জেলা কারাগারে ছিলেন তিনি।





