
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আরসিবি-সানরাইজার্স, দেখে নিন সম্ভাব্য একাদশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (শনিবার, ২৮ মার্চ) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)-এর ১৯তম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই (Opening match) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। রাতে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) দুই ব্যাটিং পরাশক্তির এই লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের ক্রিকেট মহাযজ্ঞ।

কত হাজার কোটিতে বিক্রি হলো আরসিবি ও রাজস্থান রয়্যালস, নতুন মালিকানায় কারা?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ইতিহাসে বাণিজ্যিক বিপ্লব ঘটে গেল। টুর্নামেন্টের অন্যতম দুই সফল ও জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) রেকর্ড মূল্যে নতুন মালিকানায় হস্তান্তরিত হয়েছে। মার্কিন ও ভারতীয় করপোরেট জায়ান্টদের এই বিশাল বিনিয়োগ আইপিএলের বৈশ্বিক শক্তিকে আরও একবার প্রমাণ করল।

পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারকে ২৫ লাখ করে ক্ষতিপূরণ দেবে আরসিবি
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারে ২৫ লাখ টাকা করে প্রদান করবে আরসিবি। আইপিএলে শিরোপা উৎসবে যোগ দিতে একসাথে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। কিন্তু এ শিরোপা উৎসব রূপ নেয় শোকে। বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে মারা যাওয়া ১১ পরিবারকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি কর্তৃপক্ষ। ঘটনার ৮৬ দিন পর কর্তৃপক্ষ আগের ১০ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা নির্ধারণ করেছে।

আরসিবির শিরোপা উদযাপনে প্রাণহানি: কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শিরোপা জয়ের উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগে কোহলিকে আইপিএলের মাধ্যমে জুয়া প্রচার করে ভিড় উসকে দেয়ার জন্য দায়ী করা হয়েছে।

পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা আর তিনবার ফাইনাল হারের হতাশা ছাপিয়ে স্বপ্নপূরণ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন ভিরাট কোহলির দল।