উখিয়া
‘রোহিঙ্গা সন্ত্রাসী’ প্রতিপক্ষের গুলিতে নিহত, আহত ২

‘রোহিঙ্গা সন্ত্রাসী’ প্রতিপক্ষের গুলিতে নিহত, আহত ২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী (এআরও গ্রুপের নেতা) আব্দুল হালিম নামে একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৫ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উখিয়া নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গুলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল বলে জানা গেছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (বুধবার, ৬ মে) পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টায় উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন

বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সংলাপের শেষ দিনে আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিদেশি কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।

রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে আজ (রোববার, ২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। আজ থেকে আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে।

নাফ নদী থেকে অপহৃত ১২ জেলের খোঁজ নেই

নাফ নদী থেকে অপহৃত ১২ জেলের খোঁজ নেই

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফনদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ট্রলারসহ ১২ জেলের এখনও কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের ১১ জন টেকনাফের শাহপরীর দ্বীপের ও একজন উখিয়ার বাসিন্দা। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন, শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম।

উখিয়ায় জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে জামায়াত ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত

উখিয়ায় জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে জামায়াত ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত

কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির আমিরসহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কয়েকজন। আজ (রোববার, ৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন।

আগামী রোজার আগে পৈতৃক ভিটায় ফিরতে চায় রোহিঙ্গারা

আগামী রোজার আগে পৈতৃক ভিটায় ফিরতে চায় রোহিঙ্গারা

খাদ্য সহায়তা অব্যাহতে আলোচনার আশ্বাস গুতেরেসের

লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক এক ইফতার অনুষ্ঠানের সাক্ষী হলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এসময়, রোহিঙ্গারা আগামী বছরের রোজার ঈদ যাতে তাদের পৈতৃক ভিটায় করতে পারে সরকার সেই চেষ্টা করবে বলে আশা প্রধান উপদেষ্টার। এরআগে, জাতিসংঘ মহাসচিব ক্যাম্প পরিদর্শনে গেলে তার কাছে রাখাইন গণহত্যার বিচার ও শরণার্থী জীবনের অবসান চান রোহিঙ্গারা। এদিকে খাদ্য সহায়তা কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেছেন, কাটছাঁট যেন না হয়- তা নিশ্চিতে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে।

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। আজ (শুক্রবার, ১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সঙ্গে তারা ইফতার করেন।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল (সোমবার) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সে এই ঘটনা ঘটে।