কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শামা ওবায়েদ
এখন জনপদে
0

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (বুধবার, ৬ মে) পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ক্যাম্প-৮ডব্লিউ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এবং উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এএইচ