পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসআই শওকত হোসেনের নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসুগী এলাকার মাহবুবুর রহমান হিমু গাজীর ছেলে তন্ময়কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) আসামিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমতলী চৌকি) আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় তন্ময়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।’





