ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়া
হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ
এখন জনপদে
অপরাধ
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে আইয়ুব খান জমিতে হালচাষ দেয়ার টাকা পেতেন। সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়।

আরও পড়ুন:

এর জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএস