আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে রাফি পানিতে পড়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন। পরে মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তারা।
আরও পড়ুন:
মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা জানান, এটি দুঃখজনক ঘটনা।
এ ঘটনায় ডা. আব্দুস সামাদ, ডা. জান্নাতুল রিয়া ও একজন আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন।
চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, ‘সন্তান হারানোর স্বজনদের বেদনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও হাসপাতালের জরুরি সেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চিকিৎসাসেবা ব্যাহত করেছে।’
এ ঘটনায় নিহত রাফির স্বজনদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
মিরপুর থানার তদন্ত কর্মকর্তা ওসি আব্দুল আজিজ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’





