এনসিটি
বিদেশি অপারেটরকে ইজারা ইস্যুতে টানা কর্মবিরতি; ৬ দিনে অচল চট্টগ্রাম বন্দর

বিদেশি অপারেটরকে ইজারা ইস্যুতে টানা কর্মবিরতি; ৬ দিনে অচল চট্টগ্রাম বন্দর

এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেয়াকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। ২৪ ঘণ্টায় কর্মমুখর থাকা বন্দর গত ৬ দিনে স্থবির হয়ে পড়েছে। জেটিতে সুনসান নীরবতা। পুরোপুরি বন্ধ পণ্য খালাস, ডেলিভারি ও রপ্তানি পণ্য শিপমেন্ট। প্রায় ১৩ হাজার রপ্তানি কনটেইনার জমেছে ডিপো ও বন্দরে। বলা যায় পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বার্থ অপারেটররা বলছেন, দৈনিক ক্ষতি ৩৫ লাখ টাকা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এ ধরনের কমপ্লিট শাটডাউন আগে কখনো হয়নি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি।

এনসিটিসহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের দেয়ার চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

এনসিটিসহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের দেয়ার চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। আজ (শনিবার, ৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ শ্রমিক।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার, ৯ জুলাই) বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝে নিলো চট্টগ্রাম ড্রাইডক

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝে নিলো চট্টগ্রাম ড্রাইডক

টানা ১৭ বছর ধরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের জনবল দিয়েই টার্মিনাল পরিচালনার ভার বুঝে নিলো নতুন অপারেটর চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। নতুন ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনায় এখনো তেমন পরিবর্তন নেই। এ অবস্থায় এনসিটির সেবার মান বাড়বে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ব্যবসায়ীরাও বলছেন, পরিচালনায় যেই আসুক, পারফরম্যান্স যেন ভালো হয়।

এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগে আরো সময় লাগবে

এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগে আরো সময় লাগবে

চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগ চূড়ান্তে আরও এক বছর লাগবে। জানুয়ারিতে বর্তমান দেশি অপারেটরের চুক্তির মেয়াদ শেষ হলেই অন্তর্বর্তী সময়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। দরপত্র প্রতিযোগিতামূলক করতে অংশগ্রহণের শর্ত সংশোধন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। এছাড়া, লালদিয়ার চরে কনটেইনার টার্মিনাল নির্মাণে বিশ্বের শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটরের এপিএমের সাথে আগামী ছয় মাসের মধ্যে কনসেশন চুক্তি সই হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের প্রকল্পে ঠিকাদার নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে: এম সাখাওয়াত

চট্টগ্রাম বন্দরের প্রকল্পে ঠিকাদার নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে: এম সাখাওয়াত

আগামীতে চট্টগ্রাম বন্দরের কোনো প্রকল্পে ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে হবে না। ঠিকাদার নিয়োগ দেয়া হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মাত্র দুই মাসে ২০ বছরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কেনাকাটায় ও প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি ঠিক করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।