
এক সপ্তাহ ব্যবধানে মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা
রাজধানীর বাজারে মাছের দাম ক্রমেই বেড়ে চলছে। যেখানে, প্রকারান্তে মাছের দাম গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ৫০ থেকে ১০০ টাকা করে বেড়েছে। এছাড়া পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের কেজি দরে বড় ধরনের উত্থান দেখা গেছে। প্রতি কেজি ইলিশ ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ সংবিধান লঙ্ঘন: বদিউল আলম মজুমদার
স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ সংবিধান লঙ্ঘন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। আজ (সোমবার, ৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ এর উদ্যোগে নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন। জানান, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যাতে দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠরা অভিশাপে পরিণত না হয়।

রাজধানীর বাজারে কিছু কাঁচামালের দাম কমলেও লেবু-শশা-বেগুনে ঊর্ধ্বগতি
রাজধানীর কারওয়ান বাজারে গত ২ থেকে ৩ দিনের চেয়ে কমেছে কাঁচামালের দাম। তবে লেবু, শশা ও বেগুনের বিক্রি বাড়তি দামে। বিক্রেতারা বলছেন, কাঁচামালের চাহিদা কমায় পরিবর্তন এসেছে সরবরাহে। তবে ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে এখনও বেশ কিছু পণ্যের দাম বেশি।

রমজানের শুরুতেই পাইকারিতে ‘আগুন’, খুচরায় বাড়বে চাপ
রমজানের শুরুতেই পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবুসহ ইফতারের প্রয়োজনীয় সামগ্রী। যার প্রভাব পড়বে খুচরা বাজারে। পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বাড়তি। তবে কয়েকদিনের মধ্যই দাম নিয়ন্ত্রণে আসবে।

কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের কর্মসূচি, পুলিশের ‘লাঠিপেটা’
কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করলে মুঠোফোন ব্যবসায়ীদের ওপর ‘লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড’ ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।

মানিক মিয়াতে জায়গা সংকট; মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে
খালেদা জিয়ার জানাজা
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি, রাস্তায় ছড়িয়ে পড়েছে মানুষ। যে যেখানে জায়গা পারছেন, সেখানেই তৈরি করছেন কাতার। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড এলাকায় এ দৃশ্য দেখা গেছে। মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে যেতে দেখা গেছে।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে দুর্বৃত্তের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়ার প্রতিবাদে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। পরে ব্যবসায়ী ও হামলাকারী দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম, মাছের বাজারেও মিলছে স্বস্তি
প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মতো মাছের দামও কিছুটা কমেছে। এছাড়া নতুন দেশি পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ; প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে আগুন-ভাঙচুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগসহ কয়েকটি স্থান। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তারা আগুন দেয়।

কারওয়ান বাজার ও কুড়িলে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ; ভাঙচুর ও আগুন
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় ও বাড্ডা-কুড়িল সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। গাড়ি ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। এতে করে এ দুই সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

শীতের আগমনে সবজির দাম কমলেও পেঁয়াজের কেজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি
প্রকৃতিতে শীতের আমেজ আসতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। তবে পেঁয়াজের দর এখনও বাড়তি। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মাছের দামও কমতির দিকে।