লুট হওয়া অস্ত্র উদ্ধারে নাগরিক সহযোগিতা চায় এসআরবি

এসআরবির প্রেস ব্রিফিং
দেশে এখন
0

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পক্ষ থেকে ক্যাম্পেইন চলছে। সেখানে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে এসআরবি।

আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তথ্য দিতে পারলে নগদ অর্থ সহায়তার ঘোষণাও দেন তারা।

আরও পড়ুন:

ব্রিফিংয়ে সারা দেশের বেশ কয়েকটি ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরে এসআরবি। যেখানে, খুলনা মহানগরীর লবণচরা থেকে অবৈধ পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার, পাবনার চাঞ্চল্যকর পেঁয়াজ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার।

এছাড়া ঢাকা মহানগরীর শাহ আলীতে স্বামী কর্তৃক স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যাকারী স্বামী মো. মনিরুল ইসলামকে গ্রেপ্তার, সাভারের আশুলিয়া হতে ৭৩ হাজার জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরা হয়।

এসএস