কুষ্টিয়ায় জামায়াত নেতা আবুল হাশেমের জানাজা সম্পন্ন

জামায়াত নেতা আবুল হাশেমের জানাজা সম্পন্ন হয়েছে
এখন জনপদে
রাজনীতি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফায় জানাজা সম্পন্ন হয়। উপজেলার ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

গতকাল (সোমবার, ১৯ জানুয়ারি) রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর আজ সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শহরের বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা জামায়াত।

আরও পড়ুন:

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এমন মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আবুল হাশেম ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।

এসএইচ