
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানিভাতা দিচ্ছে সরকার
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

সিরিয়ার ক্যাফেতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯
সিরিয়ার রাজধানী দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া অন্তত ২০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

‘ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা। এছাড়াও ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায় দেয়া হবে সম্মানি ভাতা।

নাইজেরিয়ায় ২ গির্জায় হামলা, ১৬৩ উপাসককে অপহরণ
নাইজেরিয়ায় ২টি গির্জায় প্রার্থনা চলার সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। অপহরণ করা হয়েছে ১৬৩ উপাসককে। গত রোববার (১৮ জানুয়ারি) দেশটির কাদুনা রাজ্যে এ অপহরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

নাইজেরিয়ায় অপহরণ বাড়ায় উদ্বেগ; দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান পোপ লিও চতুর্দশের
নাইজেরিয়ায় বাড়তে থাকা অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনজীবনে। তবে এরই মধ্যে অপহৃতদের উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নাইজেরিয়া সরকার। এদিকে ক্যাথলিক স্কুলের অপহৃত শিশুদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ক্যাথলিক স্কুলে গুলিতে দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে গির্জায় প্রার্থনাকালে গুলির ঘটনায় ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ জন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকালে শহরের আনানসিয়েশন ক্যাথলিক স্কুলে।

সুইডেনের ঐতিহাসিক কিরুণা গির্জা সরানো হচ্ছে নতুন ঠিকানায়
ভূমিধসের কবল থেকে রক্ষার জন্য সুইডেনের ঐতিহাসিক কিরুণা গির্জা সরানো হচ্ছে নতুন ঠিকানায়। ১১৩ বছরের পুরোনো এ গির্জাটিকে মূল ভিত্তি থেকে উঠিয়ে বিশেষ পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে ৫ কিলোমিটার দূরের একটি শহরে।

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২২
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।

যে দেশে রোগমুক্তির প্রার্থনায় প্রধান উপকরণ মধু
প্রার্থনার মাধ্যমে প্রাকৃতিক মধু অসুখ নিরাময়ের জন্য উপযোগী করা হয়। এরপর রোগমুক্তির আশায় ব্যবহার করা হয় সেই মধু। যুগ যুগ ধরে এমনটাই বিশ্বাস করে আসছেন বুলগেরিয়ার অর্থডক্স খ্রিস্টানরা।

ডেমোক্র্যাটদের মনোবল চাঙ্গা করার চেষ্টা বাইডেনের
ক্ষমতার শেষ দিনে ডেমোক্র্যাটদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নির্বিঘ্নে বড়দিন উদযাপন করেছেন সিরিয়ার খ্রিষ্টানরা
বিচ্ছিন্ন ঘটনা বাদে নতুন সিরিয়ায় এবার নির্বিঘ্নে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্ট সম্প্রদায়। গির্জায় প্রার্থনার পাশাপাশি স্থানীয় ক্লাব ও বারে ছিল নানা আয়োজন। তবে বন্দরনগরী তারতৌসে আসাদপন্থিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ১৪ সেনাসহ নিহত কমপক্ষে ১৭ জন। মধ্যাঞ্চলীয় শহর হোমসে পুরোনো ভিডিও ছড়িয়ে আন্দোলন উসকে দিয়েছে আসাদপন্থিরা। এদিকে অস্ত্র ফেলে না দিলে কুর্দিদের অস্ত্রসহ কবর দেয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

শান্তি কামনার মধ্য দিয়ে নেত্রকোণায় শেষ হয়েছে বড়দিনের প্রার্থনা
খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নেত্রকোণার গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) সকাল থেকেই গির্জাগুলোতে ভিড় করেন খ্রিস্টান ধর্মলম্বীরা। সকাল ৯টা থেকে জেলার প্রায় প্রতিটি গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।