
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, কীভাবে ও কতদিন পাবে?
দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (Food Friendly Program / Khaddo Bandhab Karmasuchi) আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশাল সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল সুবিধা পাচ্ছেন। আজ (সোমবার, ৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে (15 Taka Kg Rice Scheme for 55 Lakh Families in Bangladesh)।

বেড়েছে কাঁচামরিচ ও মুরগির দাম; ঊর্ধ্বমুখী চালের বাজার
নতুন অর্থবছর শুরুর প্রথম সপ্তাহে এসে রাজধানীর নিত্যপণ্যের বাজারে সামগ্রিকভাবে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বৃষ্টি আর লোডশেডিং এর কারণে দাম বেড়েছে কাঁচামরিচ আর মুরগির মাংসের দাম। এছাড়া চালের বাজারও কিছুটা ঊর্ধ্বমুখী।

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেলো ২০ মেট্রিক টন চাল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআরের চাল বিতরণ করা হয়েছে।

৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি ধান ও ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৩৬ টাকা দরে কেনা হবে গম। আজ (বুধবার, ২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়।

হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবার এই চাল পাবে। বছরে ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই চাল দেয়া হবে। প্রতি মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পাবে। সে হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সর্বমোট ১০ লাখ মেট্রিক টন চাল বাজেটে সংস্থান রাখা হয়েছে।

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

আমন মৌসুমে ধান–চালের দাম নির্ধারণ, সংগ্রহ শুরু ২০ নভেম্বর
চলতি ২০২৫–২৬ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চালের সরকার নির্ধারিত ক্রয়মূল্য ঘোষণা করেছে সরকার। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধান–চাল সংগ্রহ কার্যক্রম।

মানিকগঞ্জে পুলিশের ধাওয়ায় ১৩৩ বস্তা চালসহ পিকআপ জব্দ
মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় একটি দোকান থেকে চাল চুরি করে পালানোর সময় আড়াই ঘণ্টা ধাওয়া করে ১৩৩ বস্তা চালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় হতদরিদ্র নারীদের তালিকায় চেয়ারম্যান ও ইউপি সদস্যর স্ত্রী
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হতদরিদ্র নারীদের জন্য চাল বিতরণ কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। তালিকায় অসচ্ছলদের নাম না থাকলেও তালিকায় ঠাঁই পেয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্ত্রী, একাধিক ইউপি সদস্য ও রাজনৈতিক নেতাদের স্ত্রীর নাম। এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছে উপজেলা প্রশাসন।

মানিকগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পশ্চিমপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, প্রতি কেজি ১৫ টাকা দরে ৪৫০ টাকা দিয়ে ৩০ কেজি চালের পরিবর্তে পাচ্ছেন মাত্র সাড়ে ২৭ কেজি।

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান: খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এ চাল উদ্ধার করে যৌথবাহিনী।

বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেছেন, বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। স্বাধীনতার পর এবারই দেশে প্রথমবারের মতো রেকর্ড ধান-চাল মজুত রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন খাদ্য গুদামে ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল মজুত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।