চুরি
ঠাকুরগাঁও হাসপাতালে চুরির আতঙ্ক; নিরাপত্তাহীন রোগী-স্বজনরা

ঠাকুরগাঁও হাসপাতালে চুরির আতঙ্ক; নিরাপত্তাহীন রোগী-স্বজনরা

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন চুরির ঘটনা। সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা হারাচ্ছেন তাদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী। হাসপাতালের ওয়ার্ডের ভেতরেই ঘটছে এমন ঘটনা। এসব নিয়ে সবসময় আতঙ্কে থাকছেন রোগী ও তাদের স্বজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বিষয়গুলো নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জে ভিক্ষুককে নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে ভিক্ষুককে নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার গলায় থাকা রুপার মালা চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন ধর্ষণ মামলার অভিযুক্ত এবং একজন চুরি করা মালামাল কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ চুরি যাওয়া রুপার মালা উদ্ধার করে অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে।

মৌলভীবাজারের শিশুকে ব্যবহার করে কৌশলে ৫ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ২

মৌলভীবাজারের শিশুকে ব্যবহার করে কৌশলে ৫ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখায় ডিপার্টমেন্টাল স্টোরে শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেয়া হয়েছে।

নওগাঁয় আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪

নওগাঁয় আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হারিয়ে যাওয়া নথি উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৩, ১৭টি মোবাইল উদ্ধার

টাঙ্গাইলে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৩, ১৭টি মোবাইল উদ্ধার

টাঙ্গাইল শহরে সংঘটিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই ও চুরি হওয়া আইফোনসহ ১৭টি মোবাইল উদ্ধার করা হয়।

মানিকগঞ্জে শ্মশান থেকে খুলি চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে শ্মশান থেকে খুলি চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বোয়ালিয়া মহাশ্মশান থেকে কঙ্কালের খুলি চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি খুলি উদ্ধার করা হয়েছে।

মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে গাজীপুর থেকে মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার রেলপথে চুরির হিড়িক: ৫ কোটি টাকার ক্ষতি, হুমকিতে ট্রেন চলাচল

কুমিল্লার রেলপথে চুরির হিড়িক: ৫ কোটি টাকার ক্ষতি, হুমকিতে ট্রেন চলাচল

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বিভিন্ন স্টেশনের যন্ত্রাংশ ও মালামাল চুরির হিড়িক পড়েছে। এতে ঝুঁকিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। শুধু ময়নামতি রেলস্টেশন এলাকায় চুরি হয়েছে বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্তত পাঁচ কোটি টাকারও বেশি যন্ত্রাংশ। রেল কর্তৃপক্ষের দাবি, মামলা ও গ্রেপ্তার করেও চুরি থামানো যাচ্ছে না।

ট্রাকসহ ১২ টন কিটক্যাট চকলেট চুরি

ট্রাকসহ ১২ টন কিটক্যাট চকলেট চুরি

ইতালি থেকে পোল্যান্ড নেয়ার পথে ট্রাকসহ চুরি হয়ে গেছে ১২ টন কিটক্যাট চকলেট। সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

নারায়ণগঞ্জে পাওনা টাকা আদায়ে ৯ মাসের শিশু চুরি, আটক নারী

নারায়ণগঞ্জে পাওনা টাকা আদায়ে ৯ মাসের শিশু চুরি, আটক নারী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা ২৫ হাজার টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের শিশুকে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনিয়া নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চুরি করে নিয়ে যাওয়া শিশু ওয়াসিককে উদ্ধার করা হয়।

পঞ্চগড়ে ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার

পঞ্চগড়ে ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান (৫০) নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (রোববার, ১৫ মার্চ) নীলফামারী র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।