আজ (বুধবার, ১১ নভেম্বর) বাংলা একাডেমিতে আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে এই কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ‘সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। কিন্তু বিগত সময়ে তা কলুষিত হয়েছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’
আরও পড়ুন:
ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে।’
এ সময় মতভেদ থাকলেও দেশের প্রশ্নে চব্বিশের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।




