সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন

সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে এখন
0

সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

দিবসটি উপলক্ষে আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রামের ২ নম্বর গেইটে বিপ্লব উদ্যানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে স্বাধীনতার প্রকৃত স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিক বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ বিনির্মানের যাত্রা শুরু হয়েছিলো।’

বরিশালে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে বিএনপি নেতাকর্মীরা। সকালে, রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়। এসময় বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এছাড়া নাটোর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসএইচ