
কপ৩১-এ বাংলাদেশের পাটপণ্য প্রদর্শনী পরিদর্শনে প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ৩১) গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।

গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। নতুন এ সিদ্ধান্ত আজ (শনিবার, ৭ নভেম্বর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। আজ (সোমবার, ২৬ অক্টোবর) জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় তারা নৈশভোজে অংশগ্রহণ করেন।

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন।

জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমান বাহিনী পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন জুবাইদা রহমান
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ এ স্কুল পরিদর্শনে যান তিনি।

সবার জন্য মানসম্মত সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতকে আধুনিক রূপ দেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গবেষণায় বড় ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবাকে আর গতানুগতিক বিজনেস এজ ইউজুয়াল ধারায় রাখার সুযোগ নেই; ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতকে প্রযুক্তিবান্ধব ও আধুনিক রূপ দেয়া হচ্ছে।’

প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: জুবাইদা রহমান
দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবোথিয়েটারে সবার জন্যে স্বাস্থ্যসেবায় উদ্ভাবন শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি

বই পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের সততা-মূল্যবোধ বৃদ্ধি পাবে: জুবাইদা রহমান
বই পড়ার মাধ্যমে শিশু কিশোরদের মাঝে ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, মূল্যবোধ, সহনশীলতা, সহমর্মিতা ও সম্মান দেয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। দেশের প্রতিটি গ্রাম ও শহরে শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাবার কবরে জুবাইদা রহমানের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ তার বাবা বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।