জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ প্রধানমন্ত্রী

ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে প্রধানমন্ত্রী
দেশে এখন
0

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেট লাউঞ্জ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধান এবং তাদের ফার্স্ট লেডি ও সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক সফর সূচি শুরু হলো।

জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করেন।

আরও পড়ুন:

প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন।

সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং তিনি বাংলায় বক্তব্য রাখবেন।

জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসএস