
সংকটে নদীনির্ভর জেলেদের জীবন-জীবিকা; সমন্বিত উদ্যোগের আহ্বান
দেশের উপকূলীয় অঞ্চলের নদীনির্ভর জেলেদের জীবন-জীবিকা এখন চরম সংকটে। নদীতে মাছের আকাল এবং অবৈধ জালের অবাধ ব্যবহারের ফলে প্রান্তিক জেলেরা তাদের স্বাধীন পেশা হারিয়ে বড় বড় ট্রলারের শ্রমিকে পরিণত হচ্ছেন। এ সংকট উত্তরণে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন ও রাষ্ট্রীয় বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় অবৈধ জাল বন্ধের দাবি
উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় করনীয় নির্ধারণে ‘বঙ্গোপসাগর ও নদনদীতে অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর’— স্লোগান নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে সাত জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তায় ইন্টারনেট চালু হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
কক্সবাজার উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কক্সবাজারে ৫ থেকে সাড়ে ৫ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে। ট্যুরিস্ট সিটি হিসেবে এর সুনাম রয়েছে।

পহেলা বৈশাখ ঘিরে চাহিদা বেড়েছে ইলিশের; নিষিদ্ধ সময়েও চলছে আহরণ
পহেলা বৈশাখকে ঘিরে চাহিদা বেড়েছে ইলিশের। তাই আহরণ নিষিদ্ধ সময়েও ইলিশ শিকারে নদীতে ছুটছে বেপরোয়া জেলেরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী পাড়ের আড়তগুলোতেও ক্রেতা-বিক্রেতার ভিড় বেড়েছে। এতে ভেস্তে যাচ্ছে জাটকা রক্ষায় দুই মাসের অভয়াশ্রম কর্মসূচি।

বরগুনায় ডিজেল সংকট; সাগরে যেতে পারছেন না হাজারো জেলে
আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে বরগুনার পাথরঘাটায় তৈরি করা হয়েছে কৃত্রিম ডিজেল সংকট। জ্বালানি তেলের অভাবে গত পাঁচ দিন ধরে গভীর সমুদ্রে যেতে পারছেন না দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের হাজারো জেলে। অসাধু সিন্ডিকেটের কারসাজিতে আসন্ন ঈদের আনন্দ ম্লান হওয়ার শঙ্কায় উপকূলীয় মৎস্যজীবীরা।

আবারও দস্যু আতঙ্কে পাথরঘাটা: সাগরে যেতে ভয়, কমছে মাছের সরবরাহ
আবারও দস্যু আতঙ্কে দিন কাটছে বরগুনার পাথরঘাটার জেলেদের। গভীর সাগর ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের ঘটনায় জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাটবাজারে আশঙ্কাজনক হারে কমছে মাছের সরবরাহ।

বঙ্গোপসাগরে দস্যু আতঙ্ক: দিশেহারা বরগুনার জেলেরা
নীল দিগন্তের বিশাল জলরাশি যেখানে জীবিকার উৎস হওয়ার কথা, সেখানে এখন জেঁকে বসেছে মৃত্যুর আতঙ্ক। বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরা ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সাগরের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। গভীর সমুদ্র ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলের কাছেও। অপহরণ, মুক্তিপণ আদায় ও গুলিবর্ষণের ঘটনায় স্থবির হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র।

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার: বরগুনার ৩ ট্রলারসহ আটক ৩৭ জেলে
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ‘আর্টিসানাল ট্রলিং’ পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে বরগুনার ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি অবৈধ ট্রলিং বোটও জব্দ করা হয়। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) আসামিদের আদালতে পাঠানো হয়।

সুন্দরবন থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ মাছসহ ২২ জেলে আটক
সুন্দরবন থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২টি ট্রলার জব্দ করা হয়। গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা।

কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ট্রলিং বোট-মাছসহ ৫৩ জেলে আটক
কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৩টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলেকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।