
২ বছরের প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও, ভোগান্তিতে এলাকাবাসী
টাঙ্গাইল কচুয়াডাঙ্গা, চরপাতুলী এলাকায় লৌহজং নদীর উপর ৪ কোটি টাকা ব্যয়ে ৪০ মিটার সেতুর পুরো নির্মাণ কাজ ২ বছরের পরিবর্তে ৬ বছরেও শেষ হয়নি। ফলে বাঁশের মই দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লক্ষাধিক মানুষ। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও গাফিলতিতে চরম ভোগান্তি হচ্ছে। ঠিকাদার বলছেন, মেয়াদ বাড়লে দ্রুত কাজ শেষ করা হবে। আর আইনগত ব্যবস্থার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ বরাবরের মতো দায়সারা বক্তব্য দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করা ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করা ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার লোকমান হোসেনের বিরুদ্ধে এবার কাজ না করেই বিলের টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠেছে। অভিযোগ ওঠেছে, কাজ অসমাপ্ত রেখে খোদ স্থানীয় সংসদ সদস্যের বাড়ির সড়ক সংস্কার প্রকল্পের টাকাও তুলে নিয়েছেন তিনি।

উদ্বোধনের ১২ দিনেও শুরু হয়নি সড়ক সংস্কার; জ্বালানি সংকটের দোহাই ঠিকাদার প্রতিষ্ঠানের
নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া থেকে আইইটি স্কুল হয়ে শিমরাইল পর্যন্ত পুরাতন সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। বিশেষ করে আইইটি স্কুল সংলগ্ন প্রায় ৪০০ মিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সেতুর নিচ থেকে কাটা হয়েছে সংযোগ সড়কের মাটি, ঝুঁকিতে অবকাঠামো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ বাজার সংলগ্ন খালের ওপর নবনির্মিত একটি সেতুর নিচ থেকে মাটি কেটে সংযোগ সড়ক ভরাট এবং নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সেতুর পিলারের কাছ থেকেই মাটি উত্তোলনের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করলেন ঠিকাদার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলার কারণে মির্জা মো. তরিকুল ইসলাম নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে শোকজ
ঝালকাঠি পৌরসভার ২০২৪–২০২৫ অর্থবছরের আওতায় সাতটি খাল খনন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে পৌর কর্তৃপক্ষ।

চাঁদাবাজদের ভয়ে পুলিশ পাহারায় কাজ শেষ করলেন ঠিকাদার
সাতক্ষীরায় উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কাছে চাঁদা দাবি, হুমকি-ধমকি এবং মালামাল সরবরাহের নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে। নিজেকে দলীয় নেতা পরিচয় দিয়ে এক শ্রেণির অসাধু ব্যক্তি এসব অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ফলে জেলার উন্নয়ন কার্যক্রম বাধার মুখে পড়ছে। সম্প্রতি এমনই এক পরিস্থিতিতে চাঁদা না দেয়ায় কাজ আটকে দেয়ার পর পুলিশি পাহারায় সেই কাজ শেষ করতে হয়েছে এক ঠিকাদারকে।

কাজ বন্ধ রেখে পালিয়েছে ঠিকাদার, শেরপুরে বন্ধ সড়ক উন্নয়নের কাজ
শেরপুরে প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ বন্ধ রেখে পালিয়েছে ঠিকাদার। ফলে, দীর্ঘ দেড় বছর ধরে সড়কটির চরম দুরাবস্থা। স্থানীয়দের চলাচলে বাড়ছে দুর্ঘটনা। এদিকে, সড়কটি এভাবে ফেলে রাখা হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ঠিকাদারের বিরুদ্ধে নেয়া হয়নি কোনো ব্যবস্থা।

গাজীপুরে হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সংস্কারের অর্থ লোপাট!
গাজীপুরের দুটি সরকারি হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের সংস্কারের জন্য বরাদ্দ ২ কোটি ৭৯ লাখ টাকার মধ্যে ৬৯ লাখ টাকাই লোপাটের অভিযোগ উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে টেন্ডার ছাড়াই চলে এ সংস্কার কাজ। অনুসন্ধানে দেখা যায়, একই কাজের পুনরাবৃত্তি ও নিম্নমানের দায়সারা কাজ করেই ঘটে আত্মসাতের ঘটনা। আর এ ঘটনায় আঙুল উঠেছে গণপূর্তের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও তার ঘনিষ্ঠ ঠিকাদারদের দিকে।

ঠিকাদার পালানোয় বন্ধ শেরপুরে সড়কের কাজ; দুর্ভোগে ২০ হাজার মানুষ
শেরপুর সদরের কামারের চর ইউনিয়নে সড়কের নির্মাণকাজ দেড় বছর ধরে বন্ধ। চরম দুর্ভোগে ২০ হাজারেরও বেশি মানুষ। এলজিইডি বলছে, গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এ ভোগান্তি। তাই দ্রুত সড়কের নির্মাণকাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা।

ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কক্সবাজারের তিনটি সড়কে চলাচলকারীদের
বেরিয়ে আছে বড় বড় ইটের খোয়া, হেলেদুলে চলছে গাড়ি, কোথাও উঁচু কোথাও গর্ত। এমন দুরবস্থা কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ও খুরুশকুল এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের। এক বছরেরও বেশি সময় ধরে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

ঠিকাদার-প্রকৌশলীদের গাফিলতিতে ঢাকায় ‘সিংক হোল’ আতঙ্ক, ঝুঁকিতে নগরবাসী
যেকোনো সময় ঢাকার রাস্তায় তৈরি হতে পারে ‘সিংক হোল’, যেকেউ সিংক হোলে পড়ে হারাতে পারে জীবন। ঠিকাদারের অনিয়ম ও প্রকৌশলীদের অবহেলায় তৈরি হয়েছে এমন বিপদের আশঙ্কা। তবে প্রাকৃতিকভাবে সিংক হোল হওয়ার আশঙ্কা নেই বাংলাদেশে। ঠিকাদারের-প্রকৌশলীদের এসব অনিয়ম-অবহেলা রোধ করা গেলে ঢাকার রাস্তায় সিংক হোল হওয়ার ঝুঁকি দূর করা সম্ভব বলে মন্তব্য বিশ্লেষকদের।