
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় জমি দখল চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাড্ডায় মেডিকেল সেন্টারে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার দু’দিন পর ‘প্রশাসনিক কারণ দেখিয়ে’ শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনারসহ ডিএমপির ১১ কর্মকর্তার রদবদল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ রদবদল করা হয়।

গুলশান-বনানী থানায় নতুন ওসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।

পুলিশ-র্যাব-পিবিআইতে বড় রদবদল
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেয়া হয়েছে। র্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গেন্ডারিয়ায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ৯ কার্তুজ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে যান চলাচল সীমিত
বঙ্গভবনে আজ (শুক্রবার, ২১ আগস্ট) সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরইমধ্যে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা চালু রয়েছে। আগামী মাসখানেকের মধ্যে এ সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।

রাজধানীতে ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরায় ১৫০০ মামলা
রাজধানীতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরায় ১৫০০ মামলা এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাফিকের ডিসি কার্যালয়ে আয়োজিত তেজগাঁও বিভাগের লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।