ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৯ মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অপরাধ
0

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২২১টি মোটরসাইকেলসহ ৪২১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৩৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১১টি মোটরসাইকেলসহ ৩৪৯টি মামলা করা হয়েছে।

এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৩টি মোটরসাইকেলসহ ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩৭টি মোটরসাইকেলসহ ৩২৫টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ ৪০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৭টি মোটরসাইকেলসহ ৪৯২টি মামলা করা হয়েছে।

অভিযানকালে ৭৫৮টি গাড়ি ডাম্পিং এবং ৪৩৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ