সিদ্ধেশ্বরী থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আনোয়ার পারভেজ টিংকু
অপরাধ
0

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

আনোয়ার পারভেজ টিংকু কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

এসএস