দাবানলে জ্বলছে স্পেন-ফ্রান্স; নিরাপদ আশ্রয়ে হাজারো মানুষ

দাবানল
ইউরোপ
বিদেশে এখন
0

ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে স্পেন এবং ফ্রান্সে দাবানল পরিস্থিতির আরও অবনতি। আগুনে ছড়িয়ে পড়ায় ফ্রান্সের আবাসিক এলাকা ও আশ্রয়শিবির থেকে দশ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ফ্রান্সের বাইকারোসের কাছে দাবানলের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। এছাড়াও, স্পেনের বুরগোহোন্দোতে সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

ইইউ’র কোপারনিকাস দাবানল পর্যবেক্ষণ পরিষেবা অনুসারে, ২০১৬ সালে স্পেন জুড়ে ১ লাখ ৪ হাজার ৪২৩ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রান্সে পুড়েছে ৪১ হাজার ৭৮১ হেক্টর বনভূমি।

চলতি বছর, গত দুই দশকের বার্ষিক গড়ের চেয়েও এ মহাদেশে বেশি জমি পুড়েছে। তাপপ্রবাহের হাজার হাজার মানুষের মৃত্যুও হয়েছে।

জেআর